var Meghalayaplaces =
{
menusystembengali :
" "+
"এই পাতার জায়গাসমূহঃ-"+
"মেনু দেখতে ক্লিক করুন"+
" • মেঘালয় মুখবন্ধ"+
" •চেরাপুঞ্জি বা সোহরা"+
" •ডাউকি"+
" •লাইটলাম ক্যানিয়ন "+
" •মাওফলানলুর "+
" •মাওফলাং উপত্যকা "+
" •নারটিয়াং মনোলিথ "+
" •নংখুনুম দ্বীপ "+
" •নংমাহির লেক "+
" •শিলং",
menusystemenglish :
" "+
"Places in This Page:-"+
"Click To See Menu"+
" •Meghalaya Intro"+
" •Cherrapunji"+
" •Dawki"+
" •Laitlum Canyon "+
" •Mawphanlur "+
" •Mawflang Valley "+
" •Nartiang Monoliths "+
" •Nongkhnum "+
" •Nongmahir Lake "+
" •Shillong",
meghalayaintrobengali : "মুখবন্ধঃ-মেঘের আলয় হিসেবে মেঘালয় নামের মাঝেই তার সার্থকতা লুকিয়ে আছে। এই রাজ্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এক পীতবর্ণাভ ও পান্না সবুজ স্বপ্নপুরী, যেখানে খাসি, গারো আর জয়ন্তীয়া পাহাড়ের ঢেউ খেলানো ভাঁজে, নিরবিচ্ছিন্নভাবে মেঘেদের অবাধ্য লুকোচুরি চলে। এখানে আকাশ যেন মাটির সাথে এক শাশ্বত মিতালিতে মগ্ন। চেরাপুঞ্জি আর মৌসিনরামের সিক্ত প্রান্তর দিয়ে যখন বৃষ্টির নূপুরধ্বনি বয়ে যায়, তখন পাহাড়ের বুক চিরে নেমে আসা নোহকালিকাইয়ের মতো রূপালি জলপ্রপাতগুলো, প্রকৃতির এক উদাত্ত অর্কেস্ট্রার সৃষ্টি করে। ডাউকির উমগট নদীর কাঁচের মতো স্বচ্ছ জলরাশি দেখে মনে হয় যেন, শূন্যে ভাসমান কোনো মায়াবী নৌকো, আর গহীন অরণ্যের শতবর্ষী জীবন্ত শিকড় সেতু, মানুষের ধৈর্য আর প্রকৃতির সহমর্মিতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার পবিত্র আলপনায় আঁকা এই ভূখণ্ডে, পাইন বনের দীর্ঘশ্বাস আর চুনাপাথরের গুহার নিস্তব্ধতা, মিলেমিশে এক আধ্যাত্মিক প্রশান্তির জন্ম দেয়, যা ভ্রমণপিপাশু আত্মাকে মনে করিয়ে দেয় যে, প্রকৃতি আজও পৃথিবীর বুকে তার তুলির শেষ আঁচড়টা সযত্নে রক্ষা করে চলেছে। মেঘালয়ের জনজাতিদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা, এবং উৎসবের গভীরে প্রবেশ করলে দেখা যায়, এক অনন্য সমাজকাঠামো, যেখানে প্রকৃতি এবং মানুষ অভিন্ন সত্তায় লীন।মেঘালয়ের খাসি, গারো এবং জয়ন্তীয়া, এই তিন প্রধান জনজাতিই মাতৃতান্ত্রিক প্রথা মেনে চলে। এখানে পরিবারের বংশপরিচয় মায়ের নামে নির্ধারিত হয়, এবং সম্পত্তির উত্তরাধিকারী হন পরিবারের কনিষ্ঠ কন্যা, যাকে খাদডু বলা হয়। পুরুষরা বিয়ের পর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করেন। এই প্রথা নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মেঘালয়ের পাহাড়গুলোতে উৎসব মানেই ড্রামের শব্দ, আর সমবেত নৃত্য। ওয়ানগালা একটা উৎসব যা গারো জনজাতির প্রধান ফসল কাটার উৎসব, যা শত ঢোলের উৎসব নামেও পরিচিত। সূর্যদেবতা বা সালজংকে কৃতজ্ঞতা জানাতে, গারো পুরুষ ও মহিলারা রঙিন পোশাকে সজ্জিত হয়ে, এবং মাথায় পালক গুঁজে, ঐতিহ্যবাহী নৃত্যে মেতে ওঠেন। আর একটা উৎসব হলো শাদ সুক মাইনসিয়েম। খাসি সম্প্রদায়ের এটা বসন্ত উৎসব, যার অর্থ হলো শান্ত হৃদয়ের নৃত্য। এটাও মূলত এক কৃষিভিত্তিক উৎসব, যেখানে অবিবাহিত নারী ও পুরুষরা, ঢোল ও বাঁশির সুরে গোল হয়ে নাচেন। মেঘালয়ের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হলো মাওফলাং-এর মতো পবিত্র উপবনগুলো। স্থানীয়রা বিশ্বাস করে যে এই বনাঞ্চলগুলোতে তাদের দেবতারা বাস করেন। এখানে একটা লতাপাতা ছেঁড়া, বা গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ। এটা কেবল এক ধর্মীয় বিশ্বাস নয়, বরং পরিবেশ সংরক্ষণের এক প্রাচীন ও কার্যকর পদ্ধতিও। শীতল পাহাড়ে টিকে থাকার জন্যে, তাদের খাদ্যাভ্যাসেও রয়েছে স্বকীয়তা। খাসিদের অত্যন্ত প্রিয় খাবারের পদ হলো জাদোহ, যা মাংস ও চাল দিয়ে তৈরি এক বিশেষ পদ। এ ছাড়াও হস্তশিল্পের মধ্যে রয়েছে, বাঁশ এবং বেতের সূক্ষ্ম কারুকার্যের উৎপাদন, যা তাদের ঘরবাড়ি থেকে শুরু করে, দৈনন্দিন ব্যবহার্যের জিনিসপত্র পর্যন্ত বিস্তৃত। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
meghalayaintroenglish : "Prelude:-The very name Meghalaya, meaning The Abode of Clouds, encapsulates the true essence of this state. Located in the northeastern region of India, it is a dreamscape of golden hues and emerald greens, where clouds engage in a ceaseless playful game of hide-and-seek, amidst the undulating folds of the Khasi, Garo, and Jaintia Hills. Here, the sky seems immersed in an eternal communion with the earth. As the rhythmic beat of rain sweeps across the drenched landscapes of Cherrapunji and Mawsynram, silvery waterfalls, such as the magnificent Nohkalikai, cascading down the mountain slopes, orchestrate a grand symphony of nature. The crystal-clear waters of the Umngot River in Dawki, appear as if they are magical boats floating in mid-air, while deep within the forests, centuries-old living root bridges stand as enduring symbols of human patience and the benevolence of nature. Adorned with the sacred motifs of a matrilineal social order, this land, where the whispers of pine forests mingle with the silence of limestone caves, evokes a spiritual tranquility that reminds the wandering soul, that Nature still carefully preserves its final brushstroke, upon the canvas of the earth. A deeper exploration into the traditional lifestyles and festivals of the indigenous tribes of Meghalaya, reveals a unique social fabric, wherein nature and humanity are inextricably intertwined as a single, unified entity.The three major tribes of Meghalaya, the Khasi, Garo, and Jaintia, all adhere to matrilineal customs. Here, family lineage is traced through the mother, and property is inherited by the youngest daughter of the family, who is known as the Khaddhu. After marriage, man moves into the home of their wife. This custom has elevated the social and economic security of women, to an unparalleled level. In the hills of Meghalaya, a festival invariably signifies the rhythmic beat of drums, and the vibrancy of collective dance. Wangala, the primary harvest festival of the Garo tribe, is one such celebration, aptly known as the Festival of a Hundred Drums. To express their gratitude to the Sun God or Saljong, Garo men and women adorn themselves in colourful attire, sporting feathers tucked into their hair, and immerse themselves in traditional dance. Another notable festival is Shad Suk Mynsiem. This is the spring festival of the Khasi community, the name of which translates to the Dance of the Peaceful Heart. It is primarily an agrarian festival, during which unmarried men and women dance in a circle, to the rhythmic beats of drums and the melodies of flutes. Sacred groves, such as the one at Mawphlang, constitute an integral part of the culture of Meghalaya. Locals believe that these forested areas serve as the abode of their deities. Within these groves, even plucking a leaf or felling a tree is strictly prohibited. This practice is not merely a religious belief, but also represents an ancient and effective method of environmental conservation. To ensure their survival amidst the cool hills, their dietary habits, too, possess a distinct character. A highly cherished delicacy among the Khasis is Jadoh, a special dish prepared using a blend of meat and rice. Furthermore, their rich tradition of handicrafts, encompasses the creation of exquisite bamboo and cane artifacts, ranging from structural elements for their homes to various items of daily use. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"
"+
"Go To Page Menu",
photomeghalayaintro :
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
"",
cherrapunjibengali : "চেরাপুঞ্জি বা সোহরাঃ-চেরাপুঞ্জি, যাকে স্থানীয়রা ভালোবেসে সোহরা বলে ডাকে, প্রকৃতির এক অবাধ্য জলরাশি, আর ধূসর মেঘেদের চিরন্তন বাসরঘর। এখানে আকাশ যেন মাটির খুব কাছে নেমে আসে, আর অবিরত বৃষ্টির ধারায় ধুয়ে যায়, খাসি পাহাড়ের রুক্ষ পাথর ও উপত্যকার অতল গভীরতা। মেঘালয়ের এই উচ্চভূমিতে দাঁড়ালে দেখা যায় নোহকালিকাইয়ের মতো বিশালাকার জলপ্রপাতগুলো, কিভাবে পাহাড়ের বুক চিরে রূপালি তরবারির মতো ঝাঁপিয়ে পড়ছে নীলকান্তমণি রঙের সরোবরে। চেরাপুঞ্জির বাতাস সবসময়, ভেজা মাটির সোঁদা গন্ধে ভারী হয়ে থাকে। আর এখানকার আদিম অরণ্যের গভীরে শতবর্ষী রবার গাছের শেকড় দিয়ে বোনা লিভিং রুট ব্রিজগুলো, মানুষের ধৈর্য আর প্রকৃতির মিতালির, এক জীবন্ত মহাকাব্য। বর্ষার দিনে কুয়াশা যখন চারপাশকে এক মায়াবী অন্ধকারে ঢেকে দেয়, তখন মনে হয় চেরাপুঞ্জি কোনো মর্ত্যের শহর নয়, বরং ধরিত্রীর চোখের জল আর হাসির এক অতীন্দ্রিয় ক্যানভাস, যেখানে প্রত্যেক বৃষ্টির ফোঁটা এক একটা অমর কবিতার জন্ম দেয়।চেরাপুঞ্জির ভূগর্ভস্থ এবং আকাশছোঁয়া প্রাকৃতিক বিস্ময়গুলো সত্যি সত্যিই যে কোনো মানুষকে মন্ত্রমুগ্ধ করবে। চেরাপুঞ্জির বিখ্যাত জলপ্রপাত ও গুহাগুলোর মধ্যে, অন্যতম প্রধান আকর্ষণ সেভেন সিস্টার্স ফলস। পাহাড়ের এক বিশাল খাড়া দেওয়াল বেয়ে, সাতটা পৃথক ধারায় জলরাশি নিচে ঝাঁপিয়ে পড়ে বলে, এর এমন নামকরণ হয়েছে। এই সাতটা ধারা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্সয়ের প্রতীক হিসেবে গণ্য করা হয়। বর্ষাকালে যখন মেঘেদের আড়াল থেকে এই জলপ্রপাত দৃশ্যমান হয়, তখন এর গর্জন আর চারপাশের কুয়াশার খেলা এক অপার্থিব দৃশ্যের অবতারণা করে। সূর্যাস্তের সময় জলপ্রপাতের গায়ে, রঙের খেলা একে আরও মায়াবী করে তোলে। এখানকার আর এক জলপ্রপাতের নাম নোহকালিকাই জলপ্রপাত, যা ভারতের উচ্চতম জলপ্রপাতগুলোর মধ্যে একটা। পাহাড়ের একদম ওপর থেকে, এক অবিচ্ছিন্ন ধারায় জল যখন নিচের ফিরোজা রঙের কুণ্ডে এসে পড়ে, তখন দূর থেকে একে এক রূপালি সুতোর মতো মনে হয়। এই জলপ্রপাতের সাথে জড়িয়ে আছে, স্থানীয় খাসি সমাজের এক অত্যন্ত করুণ ও বিষাদময় লোককথা, যা শুনলে আজও মানুষের বুক কেঁপে ওঠে। নোহকালিকাই জলপ্রপাতের লোককথার গল্পটা যেমন সুন্দর, তেমনই হৃদয়বিদারক। নোহকালিকাই কথার অর্থ হলো, লিকাইয়ের ঝাঁপ। স্থানীয় খাসি লোকগাথা অনুযায়ী, এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে এক হতভাগী মায়ের নামানুসারে। বহু বছর আগে, এই পাহাড়ের ওপরে এক গ্রামে, লিকাই নামে এক নারী বাস করতেন। তাঁর এক ছোট্ট কন্যাসন্তান ছিল, যাকে তিনি খুব ভালোবাসতেন। লিকাইয়ের স্বামী মারা যাওয়ার পর, সংসারের প্রয়োজনে, তিনি কুলির কাজ শুরু করেন। পরে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। কিন্তু তাঁর দ্বিতীয় স্বামী লিকাইয়ের সন্তানের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত ছিলেন, কারণ লিকাই তাঁর সমস্ত সময় ও ভালোবাসা কেবল মেয়েকেই দিতেন। একদিন লিকাই যখন কাজে বাইরে ছিলেন, তখন তাঁর স্বামী ঈর্ষার বশবর্তী হয়ে শিশুটাকে হত্যা করেন, এবং তার মাংস দিয়ে খাবার রান্না করেন। লিকাই কাজ থেকে ফিরে এসে, ক্ষুধার্ত অবস্থায় সেই মাংস খেয়ে নেন। খাওয়ার পর যখন তিনি তাঁর মেয়ের খোঁজ করেন, তখন কুঁড়েঘরের এক কোণে মেয়ের কাটা আঙুল পড়ে থাকতে দেখেন। নিজের অজান্তেই নিজের সন্তানের মাংস খেয়েছেন, এই ভয়ানক সত্য উপলব্ধি করার পর, লিকাই প্রায় উন্মাদ হয়ে পাহাড়ের প্রান্ত দিয়ে দৌড়াতে থাকেন, এবং শেষ পর্যন্ত জলপ্রপাতের খাড়া পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। সেই থেকেই এই জলপ্রপাতের নাম হয়েছে নোহকালিকাই। নোহকালিকাইয়ের বিপরীতে আরওয়াহ গুহা, আর এক রোমাঞ্চকর প্রাগৈতিহাসিক সাক্ষী। চেরাপুঞ্জির এই গুহা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ সামুদ্রিক জীবাশ্ম, গুহার চুনাপাথরের দেওয়ালে খালি চোখেই দেখা যায়। যেমন মাছের হাড় এবং সামুদ্রিক খোলসের জীবাশ্ম। এটা প্রমাণ করে যে, লক্ষ লক্ষ বছর আগে এই মেঘালয় মালভূমি আসলে সমুদ্রের নিচে ছিল। এই গুহার ভেতরটা বেশ প্রশস্ত, এবং এর ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট ঝরনার শব্দ, এক মায়াবী পরিবেশ তৈরি করে। চেরাপুঞ্জির মাটির নিচে লুকিয়ে আছে এক প্রাচীন ও রহস্যময় জগত। মসমাই গুহা হলো চুনাপাথরের তৈরি সেই রহস্যময় জগত, ও এক প্রাকৃতিক গোলকধাঁধা। গুহার ভেতরে ঢুকলে দেখা যায়, প্রকৃতি কিভাবে হাজার হাজার বছর ধরে ক্যালসিয়াম কার্বনেটের স্তর জমিয়ে, স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট তৈরি করেছে। ছাদ থেকে ঝুলে থাকা, বা মেঝে থেকে উঠে আসা এই পাথরগুলো, বিভিন্ন অদ্ভুত ও সুন্দর আকৃতি ধারণ করে আছে। গুহার ভেতরটা বেশ অন্ধকার এবং কোথাও কোথাও খুব সরু, যার ফলে এর ভেতর দিয়ে যাওয়াটা বেশ রোমাঞ্চকর। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
cherrapunjienglish : "Cherrapunji:-Cherrapunji, affectionately known to locals as Sohra, is the eternal abode, where untamed waters and grey clouds of Nature, find their everlasting Nuptial Chamber. Here, the sky seems to descend almost to the earth, while ceaseless showers wash over the rugged rocks of the Khasi Hills, and the fathomless depths of the valleys below. Standing upon these highlands of Meghalaya, one can witness gigantic waterfalls, such as Nohkalikai, cleaving through the heart of the mountains, plunging like silver swords into sapphire-hued pools. The air in Cherrapunji, is perpetually heavy with the earthy scent of damp soil. Deep within its pristine forests reside the Living Root Bridges, woven from the roots of centuries-old rubber trees, standing as a living epic of human patience, and a profound alliance with nature. On monsoon days, when mist descends to shroud the surroundings in an ethereal twilight, Cherrapunji feels less like a city of the mortal realm, and more like a mystical canvas of the tears and smiles of Earth, a place where every single raindrop gives birth to an illustrious poem. The natural wonders of Cherrapunji, ranging from subterranean marvels to sky-scraping spectacles, are truly capable of leaving anyone spellbound. Among renowned waterfalls and caves of Cherrapunji, one of the foremost attractions is the Seven Sisters Falls. It derives its name from the fact that a massive sheer cliff face, sends water cascading down in seven distinct streams. These seven streams are regarded as symbolic representations of the seven states of northeastern region of India, collectively known as the Seven Sisters. During the monsoon season, when the falls emerge from behind their veil of clouds, their thunderous roar combined with the interplay of surrounding mist, creates a truly ethereal spectacle. At sunset, the interplay of light and colour upon the cascading waters, renders the scene even more enchanting. Another notable waterfall in the region is Nohkalikai Falls, which ranks among the tallest waterfalls in India. When water cascades in an unbroken stream from the very summit of the mountain into the turquoise pool below, from a distance it resembles a silvery thread.Entwined with this waterfall is a deeply tragic and melancholic folktale of the local Khasi community, a story that, even today, sends shivers down spines of people. The story behind the Nohkalikai Falls is as beautiful as it is heart-wrenching. The name Nohkalikai translates to Leap of Likai. According to local Khasi folklore, this waterfall was named after an unfortunate mother. Many years ago, in a village atop this mountain, there lived a woman named Likai. She had a kid daughter whom she loved profoundly. After her husband passed away, driven by the need to support her household, Likai began working as a porter. Later, with the future of her child in mind, she remarried. However, her second husband grew intensely jealous of the child, as she devoted all her time and affection solely to her daughter. One day, while Likai was away at work, her husband, consumed by jealousy, murdered the child and cooked a meal using her flesh. Upon returning from work, hungry and unsuspecting, Likai ate the meat. After finishing her meal, when she went to look for her daughter, she discovered the severed fingers of the child, lying in a corner of their hut. Upon realizing the horrific truth, that she had unknowingly consumed the flesh of her own child, Likai driven to near madness, ran toward the edge of the mountain, and ultimately threw herself off the steep cliff of the waterfall, taking her own life. Since that day, this waterfall has been known as Nohkalikai. Situated opposite Nohkalikai, the Arwah Cave stands as another fascinating prehistoric witness. This cave in Cherrapunji holds immense appeal for tourists, because of marine fossils, such as fish bones and seashells, can be clearly seen embedded, in the limestone walls of the cave, with the naked eye. This serves as proof that, millions of years ago, this very Meghalaya Plateau lay submerged beneath the sea. The interior of this cave is quite spacious, and the sound of the small stream flowing through it, creates an enchanting atmosphere. Hidden beneath the soil of Cherrapunji, lies an ancient and mysterious world. The Mawsmai Cave represents this puzzling realm, a natural maze carved from limestone. Upon entering the cave, one can witness how nature, over thousands of years, has deposited layers of calcium carbonate to form stalactites and stalagmites. Hanging from the ceiling or rising from the floor, these rock formations assume various strange and beautiful shapes. The interior of the cave is quite dark and in places, very narrow, making the journey through it a truly thrilling experience. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"
"+
"Go To Page Menu",
photocherrapunji :
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
"",
dawkibengali : "ডাউকিঃ-ডাউকি, ভারত-বাংলাদেশ সীমান্তের এক স্বচ্ছতোয়া বিস্ময়, যেখানে উমগট নদীর স্ফটিক-স্বচ্ছ জলরাশি, আকাশের নীলকে এক মায়াবী দর্পণে বন্দি করে রেখেছে। মেঘালয়ের পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা এই নদী এতই নির্মল যে, এর ওপর দিয়ে ভেসে চলা নৌকোগুলোকে দেখলে মনে হয়, তারা যেন শূন্যে কোনো এক অদৃশ্য কাঁচের ওপর ভেসে আছে, আর নিচে নুড়িপাথরের রঙিন জগতটা হাতের নাগালেই স্পন্দিত হচ্ছে। ডাউকির ঝুলন্ত সেতু যখন কুয়াশার চাদর ফুঁড়ে দুটো পাহাড়ের সেতুবন্ধন রচনা করে, তখন ওপারের সবুজ উপত্যকা, আর খাসি পাহাড়ের নিস্তব্ধতা, মিলেমিশে এক আন্তর্জাতিক মৈত্রীর সুর তৈরি করে। বর্ষার দিনে উমগটের দুপাশে রূপালি জলপ্রপাতগুলোর উদ্দাম নাচ, আর শীতের রোদে স্থির জলের শান্ত গাম্ভীর্য, সব মিলিয়ে ডাউকি যেন প্রকৃতির তুলিতে সযত্নে আঁকা এক জলছবি, যেখানে সময়ের চাকা থমকে গিয়ে, কেবল জল ও পাহাড়ের এক শাশ্বত সংলাপের জন্ম দেয়। ডাউকির ঝুলন্ত সেতু এবং ওপার বাংলার সমান্তরাল ভূপ্রকৃতির মিলনস্থল, সত্যিই এক অপূর্ব ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সাক্ষী। এটা কেবল একটা সেতু নয়, বরং ব্রিটিশ আমলের এক অনন্য স্থাপত্যের নিদর্শন। ১৯৩২ সালে নির্মিত এই ঝুলন্ত সেতু, উমগট নদীর দু-পাশের খাসি ও জয়ন্তীয়া পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সেতুর ওপর থেকে নিচে তাকালে, নদীর সেই স্বচ্ছ নীল জলরাশি, আর তাতে ভাসমান ডিঙি নৌকোগুলোকে দেখলে মনে হয় যেন, কোনো শিল্পী ক্যানভাসে একটা ছবি এঁকেছেন। এই সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় মৃদু কম্পন, এক অদ্ভুত রোমাঞ্চের জন্ম দেয়, আর চারপাশের খাড়া পাহাড় ও ঘন সবুজ বনভূমি, একে আরও মায়াবী করে তোলে। ডাউকি হলো ভারতের অন্যতম সুন্দর সীমান্ত এলাকা। এখানে সীমান্তের কোনো কাঁটাতারের বেড়া নেই, বরং নদী আর পাহাড়ই এখানকার সীমারেখা টেনে দিয়েছে। ডাউকির উঁচু পাহাড় থেকে বাংলাদেশের দিকে তাকালে, চোখের সামনে ভেসে উঠবে সিলেটের জাফলং-এর বিস্তৃত সমভূমি। পাহাড়ের খাড়া ঢাল যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে সবুজে ঘেরা বাংলাদেশের সমভূমি। উমগট নদী যখন মেঘালয় থেকে বাংলাদেশে প্রবেশ করে, সেখানে এর নাম হয়ে যায় পিয়াইন নদী। শত শত নৌকো নিয়ে স্থানীয় মানুষদের নদী থেকে পাথর তোলার দৃশ্য, এক অনন্য জীবনসংগ্রামের ছবি তুলে ধরে। উমগট নদীর জল এতই স্বচ্ছ যে ইদানীং এখানে স্নরকেলিং বেশ জনপ্রিয় হয়েছে। জলের নিচের থাকা নুড়িপাথর আর ছোট ছোট মাছগুলো খুব কাছ থেকে দেখার এক সুবর্ণ সুযোগ। এছাড়া ডাউকির শান্ত নদীর চরে রাত কাটানোর জন্যে ছোট ছোট ক্যাম্প বা তাঁবুর ব্যবস্থাও রয়েছে, যেখানে ঝিঁঝিঁ পোকার ডাক, আর নদীর কলতানের রোমান্সে এক মায়াবী রাত কাটানো যায়। ডাউকির কাছেই অবস্থিত রহস্যময় শনংপডেং গ্রাম, যা তার স্বচ্ছ জল আর অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যে বিখ্যাত। গ্রামটা ডাউকি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত, যা বর্তমানে মেঘালয়ের অন্যতম প্রধান অ্যাডভেঞ্চার হাবে পরিণত হয়েছে। উমগট নদীর তীরে অবস্থিত এই গ্রাম, তার আদিম সৌন্দর্য এবং স্বচ্ছ জলের জন্যে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। শনংপডেং-এর উমগট নদী ডাউকির চেয়েও বেশি শান্ত এবং এখানে জলের স্বচ্ছতা আরও বেশি অনুভূত হয়। শনংপডেং একটা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম। এখানকার খাসি জনজাতি অত্যন্ত অতিথিপরায়ণ, এবং তাঁরা পরিবেশ রক্ষার বিষয়ে অতিশয় সচেতন। গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পাওয়া যায়, সুগন্ধি অর্কিড এবং স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। ডাউকি বা শনংপডেং যাওয়ার পথে, পশ্চিম জয়ন্তীয়া পাহাড়ের ক্রাঙ সুরি জলপ্রপাত, মেঘালয়ের অন্যতম সুন্দর এবং নীল জলের জলপ্রপাত। এখানে একটা প্রাকৃতিক গুহাও রয়েছে। তবে বর্তমানে পুরনো ঝুলন্ত সেতুর পাশে একটা নতুন সেতু তৈরি হচ্ছে, ফলে ডাউকির জল অপরিষ্কার হয়ে গেছে। আবার বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়াও রয়েছে। রাজনৈতিক রসায়ন যাই হোক না কেন, ডাউকির দুধারের মানুষজনের সম্প্রীতি ও ভালবাসা আজও অটুট রয়েছে। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
dawkienglish : "Dawki:-Dawki, a crystal-clear marvel situated along the India-Bangladesh border, is a place where the pristine waters of the Umngot River, capture the azure of the sky, holding it captive within an enchanting mirror. Descending from the hilly slopes of Meghalaya, this river is so remarkably transparent, that boats gliding across its surface appear, as if they are floating in mid-air upon an invisible sheet of glass, while the colourful world of pebbles and stones beneath, seems to pulse within reach of the hand. When the Dawki Suspension Bridge pierces through the veil of mist, to forge a link between two mountains, the lush green valleys on the far bank, and the serene silence of the Khasi Hills, merge to resonate with a melody of international friendship. From the spirited dance of silvery waterfalls, cascading down the banks of the Umngot during the monsoon, to the tranquil solemnity of the still waters beneath the winter sun, Dawki, in its entirety, resembles a watercolour masterpiece, meticulously painted by the brush of nature, a place where the wheel of time stands still, giving birth to an eternal dialogue between water and mountains. The confluence of the Dawki Suspension Bridge, and the parallel topography of the land across the border, stands as a true testament to extraordinary geographical and cultural diversity. This is not merely a bridge, but a unique architectural relic dating back to the British colonial era. Constructed in 1932, this suspension bridge establishes a vital link between the Khasi and Jaintia Hills, spanning the two banks of the Umngot River. Gazing down from the bridge, the transparent blue waters of the river, dotted with floating vessels, evoke the impression of the painting of an artist, brought to life upon a canvas. Crossing the bridge, a gentle vibration stirs a peculiar sense of thrill, while the surrounding steep mountains and dense green forests, lend the setting an even more mystical allure. Dawki ranks among the most beautiful border region of India. Here, the frontier is not demarcated by barbed-wire fences, rather, the river and the mountains themselves serve as the natural boundary lines. From the towering peaks of Dawki, a glance toward Bangladesh reveals the vast, sprawling plains of Jaflong in Sylhet, stretching out before the eyes. Where the steep slopes of the hills come to an end, the lush green plains of Bangladesh begin. As the Umngot River flows from Meghalaya into Bangladesh, it takes on the name Piyaing River. The sight of local people, aboard hundreds of boats, harvesting stones from the river, paints a vivid picture of a unique struggle for survival. The waters of the Umngot River are so crystal clear, that snorkelling has recently become quite a popular activity here. It offers a golden opportunity to observe the pebbles and small fish, beneath the surface from up close. Furthermore, arrangements for small camps or tents are available on the tranquil riverbanks of Dawki, offering the chance to spend an enchanting night amidst the romantic symphony of chirping crickets, and the gentle murmur of the river. Situated close to Dawki lies the mysterious village of Shnongpdeng, renowned for its pristine waters and adventure sports. Located just a few kilometres from Dawki, this village has evolved into one of premier hubs for adventure tourism in Meghalaya. Nestled along the banks of the Umngot River, the village attracts tourists from across the globe, with its unspoiled beauty and transparent waters. The stretch of the Umngot River at Shnongpdeng is even calmer than that at Dawki, and the clarity of the water feels even more pronounced here. Shnongpdeng is an exceptionally clean and tidy village. The local Khasi community is remarkably hospitable and deeply conscious of environmental conservation. As you stroll through the village, you will encounter fragrant orchids, and catch glimpses of local cultural traditions. On the route to Dawki or Shnongpdeng, one encounters the Krang Suri Falls in the West Jaintia Hills, one of the most beautiful waterfalls of Meghalaya, distinguished by its stunning blue waters. The site also features a natural cave.However, a new bridge is currently being constructed alongside the old suspension bridge, causing the waters of Dawki to become murky. Furthermore, there is a barbed-wire fence along the Bangladesh border. Regardless of political chemistry, the harmony and affection between the people on both sides of Dawki, remain undiminished to this day. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"
"+
"Go To Page Menu",
photodawki :
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
"",
laitlumbengali : "লাইটলাম ক্যানিয়নঃ-শিলংয়ের কোল ঘেঁষে অবস্থিত লাইটলাম ক্যানিয়ন যেন, প্রকৃতির এক আদিম ও অকৃত্রিম মহাকাব্য, যেখানে পাহাড়ের খাঁজগুলো মাটির গভীর অতলান্তে মিশে গিয়ে এক রোমাঞ্চকর শূন্যতার জন্ম দিয়েছে। লাইটলাম শব্দের অর্থ হলো পৃথিবীর শেষ প্রান্ত, আর এই শৈলশিখরে দাঁড়ালে মনে হয় যেন, বাস্তবের সীমানা ছাড়িয়ে কোনো এক মেঘবতী দেশের প্রবেশদ্বারে এসে দাঁড়িয়েছি। দিগন্তবিস্তৃত সবুজ উপত্যকার বুক চিরে চলে যাওয়া সরু পাহাড়ি পথগুলো যখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে, তখন এক অপার্থিব নিস্তব্ধতা চারপাশ গ্রাস করে । কেবল নীচ থেকে ভেসে আসা ঝরনার কলতান, আর নাম না জানা পাহাড়ি পাখির ডাক, সেই নীরবতায় সুরের জাল বোনে। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচে নেমে যাওয়া সিঁড়িগুলো যেন কোনো এক হারানো জনপদের গল্প বলে, যেখানে রোদ-ছায়ার খেলা আর মেঘেদের অবাধ বিচরণে, প্রকৃতির ক্যানভাস প্রতি মুহূর্তে পাল্টে যায়। লাইটলাম কেবল এক গিরিখাত নয়, এটা হলো আকাশের নীল আর পাহাড়ের সবুজের গভীর আলিঙ্গন, যা মানুষের ক্ষুদ্রতাকে মনে করিয়ে দেয়, আর আত্মাকে দিয়ে যায় এক সীমাহীন মুক্তির স্বাদ।লাইটলাম ক্যানিয়নের সেই বিখ্যাত সিঁড়ি দিয়ে নিচে নামার অভিজ্ঞতা, কেবল শারীরিক কসরত নয়, বরং এক পাহাড়ি লোকগাথার গভীরে প্রবেশ করার মতো রোমাঞ্চকর পদযাত্রা। লাইটলামের চূড়া থেকে যখন নিচে স্মিট গ্রামের দিকে তাকানো যায়, তখন মনে হয় এই পথ এক গভীর সবুজ পাতালের দিকে ধাবিত হচ্ছে। এই সিঁড়িগুলো আধুনিক কোনো কংক্রিটের কারুকার্য নয়, বরং পাহাড়ের গায়ে খোদাই করা পাথর আর স্থানীয়দের শ্রমে তৈরি এক দুর্গম পথ। নামার সময় মেঘেরা চারপাশে এসে ভিড় করে। কখনও সামনের পথ কুয়াশায় একদম ঢেকে যায়, আবার পরমুহূর্তেই সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে নিচের উপত্যকা। নামার সময় দেখা যায় স্থানীয় খাসি গ্রামবাসীদের, যারা পিঠে বিশাল ঝুড়ি বেঁধে পাহাড়ের ঢাল বেয়ে অনায়াসে উঠে আসছে। এই গ্রামগুলোতে যাওয়ার কোনো সড়কপথ নেই, তাই দৈনন্দিন রসদ থেকে শুরু করে চাষের ফসল, সবই এই সিঁড়ি দিয়েই বহন করা হয়। সিঁড়ি দিয়ে নিচে নামার পর দেখা পাওয়া যাবে এক নিভৃত জনপদের, যেখানে মনে হবে ঘরবাড়িগুলো যেন সময়ের আবর্তে থমকে আছে। পাহাড়ি ঝরনার শব্দ আর অর্কিডের সুবাসে ঘেরা এই গ্রাম, আধুনিক পৃথিবীর কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
laitlumenglish : "Laitlum Canyon:-Nestled beside Shillong, Laitlum Canyon stands as own primal and authentic epic of nature, a place where the rugged contours of the mountains, plunge into the deep bottomless depths of the earth, giving birth to a thrilling void. The word Laitlum translates to The End Of The Earth, and standing atop this rocky ridge, one feels as though they have transcended the boundaries of reality, to arrive at the very gateway of a land of clouds. When the narrow mountain trails, cutting across the expanse of the verdant valley, become shrouded in a blanket of mist, an ethereal silence engulfs the surroundings. Only the murmur of waterfalls drifting up from below, and the calls of anonymous mountain birds, weave a tapestry of melody within that profound stillness. The steps descending the steep mountain slopes seem to whisper tales of a lost civilization, a place where the interplay of light and shadow, and the unhindered drift of clouds, transform the canvas of Nature with every passing moment. Laitlum is not merely a canyon, it is a deep embrace between the azure of the sky and the emerald of the mountains, a union that reminds humanity of its own insignificance, while granting the soul a taste of boundless deliverance.The experience of descending via the renowned steps Laitlum Canyon, is not merely a physical exertion, but rather a thrilling pilgrimage, akin to exploring deep into the heart of a mountain legend. From the summit of Laitlum, gazing down toward the village of Smit below, one feels, as though this path is spiralling down into a deep green gorge. These steps are not a modern feat of concrete engineering, rather they constitute a rugged trail cut into the mountainside, crafted from stone and the sheer toil of the local inhabitants. As one descends, clouds gather and swirl all around. At times, the path ahead vanishes completely into the mist, yet in the very next instant, the valley below is bathed in the radiant glow of the sunlight. During the descent, one encounters local Khasi villagers, who with massive baskets strapped to their backs, ascend the steep mountain slopes with effortless grace. There are no roads leading to these villages, consequently, everything from daily provisions to agricultural produce, must be transported along these very steps. Upon descending the stairs, one encounters a quiet settlement, where the houses appear as if frozen in the fluxes of time. Enveloped by the sounds of mountain streams and the fragrance of orchids, this village remains completely cut off from the clamour of the modern world. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"
"+
"Go To Page Menu",
photolaitlum :
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
"",
mawphanlurbengali : "মাওফলানলুরঃ-মাওফলানলুর, পশ্চিম খাসি পাহাড়ের উচ্চ ভূখণ্ডে অবস্থিত এক স্বপ্নালু মালভূমি, যাকে দেখলে মনে হয়, বিধাতা বুঝি আপন হাতে পৃথিবীর সমস্ত প্রশান্তি, এই ছোট্ট ভূখণ্ডে ঢেলে দিয়েছেন। সবুজ মখমলের মতো ঘাসে ঢাকা ছোট ছোট টিলা, আর তাদের খাঁজে খাঁজে জমে থাকা টলটলে জলের সরোবরগুলো, মাওফলানলুরকে এক অপার্থিব রূপ দান করেছে, যেখানে দাঁড়ালে দেখা যায়, দিগন্তরেখা যেন মেঘেদের সাথে এক নিরন্তর মিতালিতে মগ্ন। ভোরের প্রথম আলো যখন, পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশাকে ভেদ করে, সরোবরের স্বচ্ছ নীল জলকে চুম্বন করে, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশকে গ্রাস করে নেয়, যে নীরবতা কেবলমাত্র বাতাসের শোঁ শোঁ শব্দ, আর দূর থেকে ভেসে আসা গবাদি পশুর ঘণ্টার ধ্বনিতে, মাঝেমধ্যে ভেঙে যায়। আধুনিক সভ্যতার কোলাহলমুক্ত এই জনপদে রাত নামলে, আকাশটা এতটাই স্বচ্ছ হয়ে ওঠে যে, মনে হয় হাত বাড়ালেই বুঝি নক্ষত্রপুঞ্জকে ছোঁয়া যাবে। মাওফলানলুর কেবল একটা পর্যটন কেন্দ্র নয়, এটা হলো ক্লান্ত আত্মার এক পরম আশ্রয়, যেখানে প্রত্যেক শৈলশিখর এক একটা কবিতার স্তবক, আর প্রত্যেক সরোবর যেন এক একটা শান্ত হৃদয়ের প্রতিফলন। মাওফলানলুরের সেই নিথর সরোবরে নৌকো করে ঘোরা, এবং দিগন্তজোড়া পাহাড়ের চূড়া দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা, এক বিশেষ পাওনা। মাওফলানলুরের অন্যতম বৈশিষ্ট্য হলো এর পাহাড়ের খাঁজে খাঁজে অবস্থিত প্রাকৃতিক ছোট ছোট লেক বা সরোবর। এখানকার সরোবরগুলো সাধারণত খুব শান্ত থাকে। একটা নৌকো নিয়ে জলের বুকে ভেসে বেড়ালে, লেকের জলে চারপাশের সবুজ টিলাগুলোর প্রতিফলনের এক মায়াবী প্রতিচ্ছবি দেখা যাবে। বড় পর্যটন কেন্দ্রগুলোর মতো এখানে কোনো যান্ত্রিক কোলাহল নেই। নৌকো ভ্রমণ করার সময়, কেবল দাঁড়ের শব্দ আর বাতাসের গুনগুন ছাড়া আর কিছুই কানে আসবে না, যা এক ধরণের ধ্যানমগ্নতার অনুভূতি দেয়। বড় শহর থেকে অনেক দূরে হওয়ায়, এখানকার আকাশ অত্যন্ত স্বচ্ছ। ফলে রাতের বেলা এখানে টেলিস্কোপ ছাড়াই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে স্পষ্ট দেখা যায়। যারা জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোফটোগ্রাফি পছন্দ করেন, তাদের জন্যে মাওফলানলুর এক স্বর্গ। ক্যাম্প ফায়ারের পাশে বসে, আকাশের অগণিত নক্ষত্র দেখা, এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। মাওফলানলুর যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং খাড়া, যা এক ধরণের অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়। এখানে থাকার জন্যে খুব সীমিত সংখ্যক গেস্ট হাউস রয়েছে, যা মূলত স্থানীয়রাই পরিচালনা করেন। ফলে পর্যটকরা খাসি জনজাতির জীবনযাত্রা এবং তাঁদের আতিথেয়তা, খুব কাছ থেকে অনুভব করতে পারেন। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
mawphanlurenglish : "Mawphanlur:-Mawphanlur, a dreamy plateau situated at a high elevation in the West Khasi Hills, appears as though the Creator Himself, has poured all the serenity of the world into this tiny patch of land, with His own hands. Small hillocks draped in grass resembling green velvet, and the crystal-clear pools nestled within their folds, lend Mawphanlur an ethereal beauty. Standing here, one can witness the horizon engaged in an eternal romance with the clouds. As the first ray of Sunlight pierces through the mist clinging to the hillsides, to kiss the limpid blue waters of the pools, a profound silence envelops the surroundings, a tranquility broken occasionally, only by the whistling wind, and the distant chiming of cattle bells. In this hamlet, far removed from the clamour of modern civilization, the night sky becomes so remarkably clear, that it feels as though one could reach out, and touch the constellations. Mawphanlur is not merely a tourist destination, it is a sanctuary for the fatigue soul, where every mountain ridge serves as a poetic verse, and every lake mirrors the tranquility of a peaceful heart. The thrilling experience of boating across the placid lakes of Mawphanlur, and watching the panoramic mountain peaks stretching across the horizon, is a truly a special privilege. One of the defining features of Mawphanlur is the collection of small natural lakes, nestled within the folds of its hills. These lakes typically remain remarkably calm. As one drifts across the water in a boat, the surrounding green hillocks cast an enchanting reflection upon the surface, creating a mesmerizing visual spectacle. Unlike major tourist hubs, this place is devoid of mechanical noise and chaos. During a boat ride, the only sounds that reach ears, are the rhythmic dip of the paddles, and the gentle murmur of the wind, an experience that evokes a profound sense of meditative tranquility. Situated far removed from major cities, the skies here are exceptionally clear. Consequently, at night, the Milky Way is clearly visible to the naked eye, without the need for a telescope. For enthusiasts of astronomy or astrophotography, Mawphlanglur is nothing short of a paradise. Sitting beside a campfire and gazing up at the countless stars in the sky, creates a truly unforgettable memory. The road leading to Mawphlanglur is quite rugged and steep, offering a distinct sense of adventure. Accommodation options here are limited to a few guest houses, which are primarily managed by the local residents. As a result, visitors have the opportunity to experience the lifestyle and warm hospitality of the Khasi people closely. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"
"+
"Go To Page Menu",
photomawphanlur :
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
"",
mawflangbengali : "মাওফলাং উপত্যকাঃ-মাওফলাং, যাকে মেঘালয়ের হৃদপিণ্ডে স্পন্দিত এক সবুজ উপাসনালয় বললে অত্যুক্তি হয় না, প্রকৃতির আদিম ও পবিত্র নিস্তব্ধতায় ঘেরা এক অরণ্য-সাম্রাজ্য। এখানে প্রত্যেক শতাব্দী প্রাচীন বৃক্ষ কেবল কাষ্ঠল দেহ নয়, বরং তারা খাসি জনজাতির লোকগাথা আর আধ্যাত্মিক বিশ্বাসের এক একজন নীরব প্রহরী। এই পবিত্র উপবন বা সেক্রেড গ্রোভের ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন, সময় থমকে দাঁড়িয়েছে, যেখানে ফার্ন আর মস-ঢাকা প্রাচীন পাথরগুলো, বুনো অর্কিডের সুবাসে মিলেমিশে এক রহস্যময় মায়ার জাল বোনে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, এই বনের প্রত্যেক লতা-পাতার সুরক্ষা দেন স্বয়ং ঈশ্বর, আর তাই এখান থেকে একটা মরা ডাল বা পাথরের টুকরো সরানোও নিষেধ। প্রকৃতির প্রতি এই নিঃশর্ত সমর্পণ, মাওফলাংকে করে তুলেছে আধুনিক সভ্যতার মাঝে এক আদিম স্বর্গের অবশিষ্টাংশ। কুয়াশার চাদর যখন এই নিবিড় অরণ্যকে আলিঙ্গন করে, তখন বাতাসের শোঁ শোঁ শব্দে যেন পূর্বপুরুষদের কোনো প্রাচীন মন্ত্রধ্বনি অনুরণিত হয়, যা পর্যটকের মনে এক গভীর শ্রদ্ধা আর আধ্যাত্মিক শিহরণ জাগিয়ে তোলে।মাওফলাংয়ের এই পবিত্র উপবন বা সেক্রেড গ্রোভ নিয়ে প্রচলিত লোককাহিনী যেমন রোমাঞ্চকর, তেমনই শিক্ষণীয়। এই কাহিনী খাসি জনজাতির বিশ্বাস, আর প্রকৃতির প্রতি তাঁদের অসীম শ্রদ্ধার এক অদ্ভুত মেলবন্ধন। স্থানীয় লোকগাথা অনুযায়ী, এই অরণ্যের রক্ষাকর্তা হলেন লাসা ব্লের বা এক মহাশক্তিশালী দেবতা। বিশ্বাস করা হয়, তিনি একটা বাঘের রূপ ধরে এই বনের সীমানা পাহারা দেন। এই বনের প্রধান নিয়ম হলো, এখান থেকে কেউ কোনো কিছুই বাইরে নিয়ে যেতে পারবে না, তা সে একটা মরা ডাল হোক বা একটা ছোট পাথর কিংবা একটা ঝরা পাতা। শোনা যায়, অতীতে লোভবশত বা ভুলবসত, যারা এই বন থেকে কোনো ফল বা কাঠ বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে, কিংবা বনের সীমানা পার হওয়ার আগেই দিশেহারা হয়ে পথ হারিয়েছে। এমনকি কথিত আছে যে, এই বনের কাঠ দিয়ে রান্না করার চেষ্টা করলে, সেই রান্না কখনও সেদ্ধ হবে না। বনের প্রবেশপথেই সারিবদ্ধ কিছু বিশাল পাথর বা মনোলিথ দেখতে পাওয়া যায়। খাসি পুরোহিতরা প্রাচীনকালে এখানে পশু বলি দিয়ে বা বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে, দেবতাদের সাথে যোগাযোগ করতেন। যদি কোনো যুদ্ধের আগে বা কঠিন সময়ে এই বনে প্রার্থনা করা হতো এবং সেই প্রার্থনা গৃহীত হতো, তবে বিশ্বাস করা হতো যে অরণ্যের রক্ষাকর্তা সন্তুষ্ট হয়েছেন। আজও স্থানীয়রা বিশ্বাস করেন, এই বনের বাস্তুসংস্থান রক্ষা করা মানে, তাঁদের নিজেদের অস্তিত্ব রক্ষা করা। তাই বিজ্ঞানের চোখে যা বায়োডাইভারসিটি কনজারভেশন, খাসি ঐতিহ্যে তা ধর্মীয় পবিত্রতা। এই বনের ভেতরে এমন কিছু গাছ আছে যা কয়েকশ বছরের পুরনো। সেখানে আছে মাংসাশী কলস উদ্ভিদ, দুর্লভ অর্কিড এবং এমন কিছু ওষধি গাছ, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বনের ভেতরের স্তব্ধতা এতই গভীর, যে নিজের হৃদস্পন্দনও স্পষ্ট শোনা যায়। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
mawflangenglish : "Mawphlang Valley:-Mawphlang, which would not be an exaggeration to describe as a vibrant green sanctuary, pulsating within the very heart of Meghalaya, is a sylvan realm, enveloped in the primal and sacred silence of nature. Here, every centuries-old tree is not merely a woody trunk, but rather a silent sentinel, guarding the folklore and spiritual beliefs of the Khasi people. Stepping into this Sacred Grove, feels as though time itself has stood still here, ancient stones shrouded in ferns and moss, mingle with the fragrance of wild orchids, to weave a mysterious web of enchantment. According to local belief, every vine and leaf within this forest is under the direct protection of the Divine. So, even removing a dead twig or a pebble from this site is strictly prohibited. It is this unconditional surrender to nature, that has transformed Mawphlang into a surviving remnant of a natural paradise, amidst the bustle of modern civilization. When a shroud of mist embraces this dense forest, the whistling wind seems to echo with the ancient chants of ancestors, evoking a profound sense of reverence, and a spiritual thrill in the hearts of visitors.The folklore surrounding Sacred Grove of Mawphlang is as captivating as instructive. These tales represent a remarkable fusion of the spiritual beliefs of Khasi people, and their boundless reverence for the natural world. According to local legends, the guardian spirit of this forest is Lasa Blier, a deity of immense power. It is believed that He assumes the form of a tiger, to patrol and protect the boundaries of the forest. The fundamental rule of this forest dictates, that no one may take anything out of it, be it a dead branch, a small stone, or even a fallen leaf. It is said that in the past, those who, whether out of greed or carelessness, attempted to carry fruits or timber out of this forest, either fell gravely ill, or became disoriented and lost their way, before they could even cross its boundaries. It is even said that if one attempts to cook using wood from this forest, the food will never come to a boiling point. At the very entrance to the forest, a row of massive stones or monoliths can be seen standing in alignment. In ancient times, Khasi priests would commune with the deities at this very spot, through animal sacrifices or special rituals. If prayers offered within this forest, whether before a battle or during times of hardship, were answered, it was believed that the guardian spirit of the forest had been appeased. To this day, locals firmly believe that preserving the ecosystem of this forest, is tantamount to preserving their own existence. Thus, what science views as biodiversity conservation, Khasi tradition regards as religious sanctity. Deep within this forest, stand trees that are several centuries old. The area is home to meat-eating pitcher plants, rare orchids, and medicinal herbs that found nowhere else on Earth. The silence within the forest is so profound, that one can clearly hear the sound of own heartbeat. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"
"+
"Go To Page Menu",
photomawflang :
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
"",
nartiangbengali : "নারটিয়াং মনোলিথঃ-জয়ন্তীয়া পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত নারটিয়াং মনোলিথ বাগান, যেন প্রস্তরীভূত ইতিহাসের এক মৌন মিউজিয়াম, যেখানে বিশালাকার পাথরের স্তম্ভগুলো, কয়েকশো বছর ধরে খাসি ও জয়ন্তীয়া রাজাদের শৌর্য আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মাও সিয়েম বা রাজকীয় পাথর হিসেবে পরিচিত এই মনোলিথগুলো, মূলত আকাশের দিকে মুখ করে থাকা দীর্ঘকায় মেনহির বা পাথর, এবং মাটির সমান্তরালে রাখা টেবিলসদৃশ ডলমেন বা সমাধিস্তম্ভের এক অনন্য স্থাপত্যশৈলী, যা পূর্বপুরুষদের স্মৃতি আর বীরত্বগাঁথাকে অমর করে রাখার এক প্রাচীন প্রয়াস। মেঘলা আকাশের নীচে, ধূসর পাথরের এই অরণ্য যখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে, তখন মনে হয় যেন কোনো এক হারানো আদিম সভ্যতার পবিত্র বেদীর সামনে দাঁড়িয়ে আছি, যেখানে প্রত্যেক খোদাই করা পাথরের খাঁজে লুকিয়ে আছে জয়ন্তীয়া রাজবংশের আধ্যাত্মিক বিশ্বাস আর লোকগাথা। নারটিয়াং কেবল পাথরের স্তূপ নয়, এটা হলো মেঘালয়ের মাটির গভীরে প্রোথিত এক অবিনশ্বর শেকড়, যা আধুনিকতার দাপটেও তার গাম্ভীর্য আর গূঢ় রহস্য নিয়ে মহাকালের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।নারটিয়াং মনোলিথ বাগানের পাশেই রয়েছে ৫১০ বছরের পুরনো ঐতিহাসিক জয়ন্তেশ্বরী শক্তিপীঠ বা নারটিয়াং দুর্গা মন্দির, যা কেবল একটা উপাসনালয় নয়, বরং উত্তর-পূর্ব ভারতের ইতিহাসের এক জীবন্ত দলিল। হিন্দু পুরাণ অনুযায়ী, দেবী সতীর বাম জঙ্ঘা বা উরু এখানে পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই কারণেই এটা ৫১ শক্তিপীঠের একটা ও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। জয়ন্তীয়া রাজাদের আমলে নির্মিত এই মন্দিরে, দেবী জয়ন্তেশ্বরী রূপে, এবং শিব ক্রমাধীশ্বর রূপে পূজিত হন। মন্দিরটা প্রথম দর্শনে একটা সাধারণ বাড়ির মতো মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সুপ্রাচীন স্থাপত্যের ছোঁয়া। মূল মন্দির পাথর এবং কাঠ দিয়ে তৈরি, যা জয়ন্তীয়া স্থাপত্যশৈলীর প্রতিফলন। মন্দিরের আঙিনায় জয়ন্তীয়া রাজাদের আমলের কিছু পুরনো কামান রাখা আছে, যা সেই সময়ের সামরিক শক্তির কথা মনে করিয়ে দেয়। কথিত আছে, প্রাচীনকালে এই মন্দিরে নরবলি দেওয়ার প্রথা ছিল। মন্দিরের মেঝেতে একটা সুড়ঙ্গপথ বা গর্ত রয়েছে, যা সরাসরি নিচে বয়ে চলা মিন্টডু নদীর সাথে যুক্ত। লোকশ্রুতি অনুযায়ী, বলি দেওয়া মস্তক সেই সুড়ঙ্গ দিয়ে নদীতে বিসর্জন দেওয়া হতো। তবে ব্রিটিশ আমল থেকে এই প্রথা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, এবং তার পরিবর্তে ছাগল বা কুমড়ো বলি দেওয়া হয়। নারটিয়াং-এর দুর্গাপুজো ভারতের অন্যান্য অঞ্চলের চেয়ে কিছুটা আলাদা। এখানে মা দুর্গার কোনো মাটির প্রতিমা তৈরি করা হয় না। পরিবর্তে, একটা কলাগাছকে দেবীরূপে সাজিয়ে পুজো করা হয়, যাকে স্থানীয়রা খাসি দুর্গা বলে অভিহিত করেন। পুজোর শেষে সেই কলাগাছটাই নদীতে বিসর্জন দেওয়া হয়। এই প্রথাটা হিন্দু ধর্ম এবং খাসি-জয়ন্তীয়া সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
nartiangenglish : "Nartiang Monolith:-Nestled against the slopes of the Jaintia Hills, the Nartiang Monolith Garden stands as a silent museum of petrified history, where massive stone pillars have stood for centuries, bearing witness to the valour and heritage of the Khasi and Jaintia kings. Known as Maw Siem, or Royal Stones, these monoliths represent a unique architectural style, comprising towering menhirs or upright stones, reaching toward the sky, and table-like dolmens or burial slabs resting parallel to the earth. Together, they constitute an ancient endeavour to immortalize the memories and heroic sagas of ancestors. Beneath a cloudy sky, when this forest of grey stone becomes shrouded in a blanket of mist, one feels as though standing before the sacred platform of a lost, prehistoric civilization, a place where the spiritual beliefs and folklore of the Jaintia dynasty, lie hidden within every groove of the carved stone. Nartiang is not merely a collection of stones, it is an imperishable root deeply embedded in the soil of Meghalaya, one that, even amidst the onslaught of modernity, continues to stand tall against the tide of eternity, preserving its inherent gravity and profound mysteries.Adjacent to the Nartiang Monolith Garden, stands the 510-year-old historical Jainteshwari Shakti Peeth, also known as the Nartiang Durga Temple, which serves not merely as a place of worship, but as a living testament to the history of Northeast India. According to Hindu mythology, it is believed that the left thigh of Goddess Sati fell at this very spot. For this reason, it is revered as one of the 51 Shakti Peeths and is regarded as an exceptionally sacred site. Built during the reign of the Jaintia kings, this temple is dedicated to the worship of the Goddess in her form as Jainteshwari, and Lord Shiva in his form as Kramadhishwar. At first glance, the temple may appear to resemble a simple roof dwelling, but concealed within its structure lies the distinct imprint of ancient architectural craftsmanship. The main temple is constructed from stone and timber, that beautifully reflect the indigenous architectural style of the Jaintia people. Within the temple courtyard stand several old cannons, dating back to the era of the Jaintia kings, serving as a reminder of the military might of that time. Legend has it that, in ancient times, the practice of human sacrifice was observed at this temple. A tunnel or channel exists within the temple floor, connecting directly to the Mintdu River flowing beneath. According to local folklore, the severed heads of the sacrificial victims were cast into the river, through this tunnel. However, this practice was completely discontinued during the British colonial period. Instead, goats or pumpkins are now offered as sacrifices. The Durga Puja celebrated in Nartiang, differs somewhat from the festivities observed in other parts of India. Here, no traditional clay idol of Goddess Durga is crafted. Instead, a banana plant is adorned, and worshipped as the embodiment of the Goddess, a form locally referred to as Khasi Durga. At the conclusion of the Puja, this very banana plant is immersed in the river. This custom represents a remarkable fusion of Hindu religious traditions, and the indigenous Khasi-Jaintia culture. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"
"+
"Go To Page Menu",
photonartiang :
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
"",
nongkhnumbengali : "নংখুনুম দ্বীপঃ-নংখুনুম দ্বীপ, মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ের নিভৃত হৃদয়ে স্পন্দিত, এক পান্না-সবুজ উপাখ্যান, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদীদ্বীপ হিসেবে, প্রকৃতির এক আশ্চর্য মায়াজাল বুনে রেখেছে। কাইনাম আর নামফিয়া নদীর পলি-মাখা আলিঙ্গনে জন্ম নেওয়া এই ভূখণ্ড, যেন এক আদিম নির্জনতার স্বর্গোদ্যান, যেখানে ঘাসের গালচে মোড়া বিশাল প্রান্তর, আর আকাশচুম্বী পাইন বন, মিলেমিশে এক আধ্যাত্মিক স্তব্ধতার জন্ম দিয়েছে। দ্বীপের বালুকাময় তটরেখায় যখন স্বচ্ছ জলরাশি আছড়ে পড়ে, তখন মনে হয় পাহাড়ের বুকে কোনো এক সমুদ্র, তার পথ হারিয়ে এখানে থিতু হয়েছে। শিলং থেকে নংখুনুম যাওয়ার পথ অত্যন্ত সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে পাইন বন, আর ছোট ছোট খাসি গ্রাম পার হয়ে, গাড়ি যখন এই দ্বীপে পৌঁছোয়, তখন মনে হয় পর্যটক, সভ্যতার এক শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে।নংখুনুমের সবচেয়ে বড় বিস্ময় হলো ওয়েনিয়া জলপ্রপাত, যার গর্জন আর ধোঁয়াটে জলকণা, চারপাশের নিস্তব্ধতাকে এক অদ্ভুত বন্যতায় ভরিয়ে তোলে। আধুনিক কোলাহল থেকে যোজন দূরে অবস্থিত এই দ্বীপ যেন, প্রকৃতির এক নিজস্ব ক্যানভাস, যেখানে নদীর শান্ত বহমানতা আর মেঘেদের ছায়া একাকার হয়ে, পর্যটকের আত্মাকে এক পরম মুক্তির স্বাদ দিয়ে যায়। নংখুনুম দ্বীপের নির্জনতা আর জলপ্রপাতের গর্জন, এই দুইয়ের বৈপরীত্যই, একে মেঘালয়ের অন্য সব জায়গা থেকে আলাদা করে তুলেছে। নংখুনুম দ্বীপের এক প্রান্তে কাইনাম নদী, হঠাৎ এক বিশাল খাদে ঝাঁপিয়ে পড়ে, তৈরি হয়েছে ওয়েনিয়া জলপ্রপাত। এই জলপ্রপাত উচ্চতার চেয়েও, তার জলের তোড় আর গর্জনের জন্যে বেশি পরিচিত। জল পড়ার সময় যে ধোঁয়াটে কুয়াশার সৃষ্টি হয়, তা অনেক দূর থেকেও দেখা যায়। জলপ্রপাতের চারপাশের শিলাস্তরগুলো ক্ষয়ে গিয়ে এক অদ্ভুত জ্যামিতিক আকার ধারণ করেছে, যা ফটোগ্রাফারদের জন্যে এক বিশেষ প্রাপ্তি। নংখুনুমের কাছেই অবস্থিত ল্যাং শিয়াং জলপ্রপাত, ভারতের অন্যতম উচ্চ জলপ্রপাত। পাহাড়ের সবুজ ঢাল বেয়ে এটা যখন ধাপে ধাপে নেমে আসে, তখন দূর থেকে একে এক সাদা রেশমি ফিতের মতো মনে হয়। নদীর শান্ত বহমানতা আর এই বিশাল পতনের দৃশ্য, এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। যারা ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির একদম নিবিড় সান্নিধ্য চান, তাঁদের জন্যে নংখুনুম দ্বীপে ক্যাম্পিং এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নদীর তীরে তাঁবু খাটিয়ে রাত কাটালে, মাথার ওপর দেখা যায় এক পরিষ্কার আকাশ, যা শহরের আলোয় সচরাচর পাওয়া যায় না। রাতের বেলা কেবল নদীর বয়ে চলার শব্দ, ও ঝিঁঝিঁ পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ থাকে না। ভোরে ঘুম ভাঙে কুয়াশা ঢাকা পাহাড়, আর নদীর স্নিগ্ধ শীতলতায়। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
nongkhnumenglish : "Nongkhnum:-Nongkhnum Island, an emerald-green saga, pulsating within the secluded heart of West Khasi Hills of Meghalaya, weaves a wondrous tapestry of nature as second-largest river island of Asia. Born within the silt-laden embrace of the Kynshi and Namphiah rivers, this landmass resembles a paradise of primal solitude, where vast meadows carpeted in grass and sky-piercing pine forests, merge to create an atmosphere of spiritual stillness. As crystal-clear waters lap against the sandy shores of the island, one feels as though a lost ocean has somehow found its way into the lap of the mountains, and settled here. The journey from Shillong to Nongkhnum is breathtakingly beautiful. Traversing winding mountain roads, flanked by pine forests and dotted with small Khasi villages, the drive to the island evokes traveller the sensation of having arrived, at the very edge of civilization.The greatest marvel of Nongkhnum is the Weinia Waterfall, whose thunderous roar and misty spray, infuse the surrounding silence with a peculiar wildness. Situated miles away from the clamour of modern life, this island serves as the own canvas of nature, a place where the tranquil flow of the river, and the shifting shadows of the clouds, blend seamlessly to offer the soul of a traveller, a taste of absolute relief. It is the striking contrast between the solitude of Nongkhnum Island and the roar of its waterfall, that truly sets it apart from every other destination in Meghalaya. At one extremity of the island, the Kynshi River plunges abruptly into a massive gorge, giving birth to the Weinia Waterfall. This cascade is renowned less for its sheer height, than for the sheer force and thunderous roar. The misty spray generated by the falling water is visible from a great distance, while the surrounding rock formations, eroded over time into exhilarating geometric shapes, offer a unique visual treat for photographers. Situated in the vicinity of Nongkhnum, the Langshiang Falls ranks among highest waterfalls of India. As it cascades down the lush green mountain slopes in a series of steps, it appears from a distance like a white silken ribbon. The tranquil flow of the river, creates a striking contrast with the spectacle of this massive waterfall. For those seeking to escape the crowds and immerse themselves in the intimate embrace of nature, camping on Nongkhnum Island offers an unforgettable experience. Spending the night in a tent pitched along the riverbank, one is treated to a view of a crystal-clear sky overhead, a sight rarely witnessed amidst the artificial lights of the city. At night, the only sounds to be heard are the gentle murmur of the flowing river, and the chirping of crickets. One awakens at dawn to the sight of mist-shrouded mountains, and the refreshing coolness of the river. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"
"+
"Go To Page Menu",
photonongkhnum :
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
"",
nongmahirbengali : "নংমাহির লেকঃ-মেঘালয়ের রিবুই জেলায় পাহাড়ের নিভৃত কোলজুড়ে বিছিয়ে থাকা নংমাহির লেক যেন প্রকৃতির এক অপার্থিব জলকাব্য, যেখানে প্রত্যেক ঢেউ এক একটা শান্ত সুর হয়ে বেজে ওঠে। ঘন অরণ্যঘেরা ছোট ছোট টিলার বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা এই বিশাল জলাধার দেখে মনে হয়, যেন কোনো এক নিপুণ শিল্পী সবুজ মখমলের ওপর নীলকান্তমণির ছোঁয়া দিয়ে এক মায়াবী ক্যানভাস সাজিয়েছেন। সকালের কাঁচা রোদে যখন লেকের স্থির জলরাশি ঝিকমিকিয়ে ওঠে, তখন আকাশের নীলিমা আর মেঘেদের প্রতিচ্ছবি, সেই স্বচ্ছ আয়নায় এক অলৌকিক দৃশ্যপট তৈরি করে, যা দর্শককে মর্ত্যের সীমানা ভুলিয়ে দেয়। পাইন আর ফার গাছের মরমর শব্দে মিশে থাকা হিমেল বাতাস, এখানে কোনো বিবাগী কবির দীর্ঘশ্বাসের মতো ঘুরে বেড়ায়, আর দূর পাহাড়ের ধাপে ধাপে জমে থাকা কুয়াশার ভেলা যেন, এই জলরাজ্যের চিরন্তন প্রহরী। নাগরিক কোলাহল থেকে যোজন দূরে অবস্থিত এই নির্জন সরোবরে নৌকায় ভাসতে ভাসতে মনে হয়, সময় এখানে থমকে দাঁড়িয়েছে, শুধুমাত্র অরণ্যের গান আর প্রকৃতির এই নিস্তব্ধ আভিজাত্যকে সম্মান জানাতে।নংমাহির লেক প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা তার শান্ত এবং স্নিগ্ধ পরিবেশের জন্যে, পর্যটকদের কাছে এক স্বর্গভূমি হিসেবে পরিচিত। ঘন সবুজ টিলা এবং ঢেউ খেলানো ছোট ছোট পাহাড়ের মাঝখানে অবস্থিত এই কৃত্রিম জলাধার, আকারে বেশ বড়, যার স্বচ্ছ নীল জলরাশি, চারপাশের আদিম অরণ্যের ছায়ায় এক মায়াবী রূপ ধারণ করে। লেকের চারপাশ ঘিরে থাকা আঁকাবাঁকা পথ এবং পাইন গাছের সারি, এখানে এক নির্জন ও শান্তিময় আবহ তৈরি করে, যেখানে দাঁড়ালে কেবল বন্য পাখিদের ডাক আর বাতাসের মরমর শব্দ কানে আসে। পর্যটকদের জন্যে এখানে নৌকাভ্রমণের সুব্যবস্থা রয়েছে, যার ফলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময়, যখন গোধূলির আলো এই জলরাশিতে প্রতিফলিত হয়, তখন পুরো এলাকা এক স্বপ্নিল স্বর্ণালী আভায় ঢেকে যায়, যা যে কোনো প্রকৃতিপ্রেমীর হৃদয়ে এক গভীর প্রশান্তি এনে দেবে এটা নিশ্চিত। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
nongmahirenglish : "Nongmahir Lake:-Nestled within the secluded embrace of the hills in the district of Ri Bhoi of Meghalaya, Nongmahir Lake appears as the own ethereal aquatic poem of Nature, where every ripple resonates like a gentle melody. Scattered amidst the curves of small hillocks and encircled by dense forests, this vast reservoir evokes the impression of a master artist adorning an enchanting canvas, applying a touch of sapphire blue upon a backdrop of emerald velvet. As the still water of the lake shimmer under the fresh morning sunlight, the azure of the sky and the reflections of passing clouds, merge within this transparent mirror to create a miraculous tableau, one that causes the perceiver to surpass the boundaries of the mundane world. The cool breeze, mingling with the rustling whispers of pine and fir trees, drifts through the air, like the melancholy of a wandering poet, meanwhile, the rafts of mist gathering upon the distant mountain slopes, seem to stand as the eternal sentinels of this aquatic monarchy. Drifting in a boat upon this secluded lake, situated miles away from the clamour of urban life, one feels as though time itself has paused here, solely to pay homage to the songs of the forest and the silent majesty of nature.Nongmahir Lake is a unique creation of nature, renowned among tourists, as an authentic paradise for its tranquil and serene ambiance. Situated amidst dense green hillocks and undulating slopes, this artificial reservoir is substantial in size; its crystal-clear blue waters take on a magical allure as they mirror the shadows of the pristine forests that surround them. The winding paths and rows of pine trees encircling the lake, create an atmosphere of profound solitude and peace, a place where, as one stand still, the only sounds to reach the ear are the calls of wild birds, and the gentle rustling of the wind. Excellent boating facilities are available here for tourists, allowing them to experience the natural beauty of the locale up close and personal. Particularly at sunset, when the twilight glow reflects upon the waters, the entire area becomes bathed in a dreamy golden radiance, a spectacle guaranteed to instill a deep sense of tranquility in the heart of any nature lover. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"
"+
"Go To Page Menu",
photonongmahir :
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
""+
"",
shillongbengali : "শিলংঃ-পাইন ঘেরা পাহাড়ের কোল আর কুয়াশার মায়াবী চাদরে মোড়ানো শিলং যেন, উত্তর-পূর্ব ভারতের এক সযত্নলালিত কবিতার পাণ্ডুলিপি, যাকে একসময় বিলেতি আদলের কারণে, প্রাচ্যের স্কটল্যান্ড বলে অভিহিত করা হতো। এই শহরের প্রতিটা বাঁকানো রাস্তা আর খাড়া ঢালগুলো, ইতিহাসের ঘ্রাণ আর পাহাড়ি পাইন গাছের সুবাসে ম ম করে, যেখানে রবীন্দ্র-স্মৃতিবিজড়িত জিতভূমি বা উমশাইরপি নদীর স্রোত, আজও যেন কোনো ধ্রুপদী সাহিত্যের পাতা থেকে উঠে আসা সুর। ওয়ার্ডস লেকের নীল জলরাশি যখন তার ওপর ঝুঁকে থাকা চেরি ব্লসমের গোলাপি পাপড়িগুলোকে আলতো করে ছুঁয়ে যায়, তখন এক নিমিষেই হৃদয়ে এক প্রশান্ত বিষণ্ণতা আর পরম বিস্ময়ের জন্ম হয়। শিলং কেবল এক শৈলশহর নয়, এটা খাসি সংস্কৃতির আভিজাত্য, স্থানীয় বাজারের ব্যস্ততা, আর ল্যাটিয়াম ক্যানিয়নের অসীম শূন্যতার এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে মেঘেরা আকাশের নীল ছেড়ে মানুষের জানলার পাশে এসে ভিড় করে, এবং বৃষ্টির প্রত্যেক ফোঁটা যেন কোনো এক না-বলা প্রেমের গল্প শুনিয়ে যায়।নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে শিলং এক বিশেষ মায়াবী স্থান দখল করে আছে। এই পাহাড়ি শহর কেবল তাঁর ভ্রমণের জায়গা ছিল না, বরং তাঁর সৃজনশীল সত্তার এক গভীর অনুপ্রেরণা ছিল। রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস শেষের কবিতার প্রেক্ষাপট, মূলত এই শিলং শহর। উপন্যাসের প্রধান চরিত্র অমিত এবং লাবণ্যর প্রথম দেখা হয়েছিল শিলংয়ের খাড়া পাহাড়ি রাস্তায়। শিলংয়ের কুয়াশাচ্ছন্ন পাইন বন, ঝরনা আর মেঘেদের আনাগোনা, উপন্যাসের প্রত্যেক পাতায় এক অতীন্দ্রিয় আবহ তৈরি করেছে। অমিতের কাব্যিক সংলাপ আর লাবণ্যর ধীরস্থির ব্যক্তিত্ব যেন, শিলংয়ের প্রকৃতিরই প্রতিফলন। কবিগুরুর কালজয়ী নাটক রক্তকরবীর খসড়াও তিনি লিখেছিলেন, শিলং-এর শৈলবাসে থাকাকালীন। শিলংয়ের খাসি পাহাড়ের সৌন্দর্য, এবং খনি অঞ্চলের জীবনযাত্রা, এই নাটকের রূপক তৈরিতে তাঁকে প্রভাবিত করেছিল বলে মনে করা হয়। হতে পারে মেঘের কোলে রোদ হেসেছে গানের ছত্রগুলোও হয়তো, মেঘালয়ের মেঘ-বৃষ্টির খেলা দেখেই তিনি লিখেছিলেন। "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন"+
"
"+
"পেজ মেনুতে যান ",
shillongenglish : "Shillong:-Nestled in the lap of pine-clad hills and wrapped in an enchanting blanket of mist, Shillong appears as a cherished poetic manuscript of Northeast India, a place once hailed as the Scotland of the East, for its distinct British-colonial charm. Every winding road and steep incline in this city, is revealing with the scent of history and the fragrance of mountain pines. Here, sites steeped in the memories of Rabindranath, such as Jitbhumi or the flowing currents of the Umshyrpi River, seem to echo melodies that have stepped straight out of the pages of classical literature. When the azure waters of Ward Lake, gently hug the pink petals of the cherry blossoms leaning over them, it instantly evokes a sense of serene melancholy and profound wonder in the heart. Shillong is not merely a hill station, it is a unique blend of the elegance of Khasi culture, the bustling energy of local markets, and the boundless expanse of the Laitlum Canyon, a place where clouds descend from the blue heavens to gather right beside human windows, and where every drop of rain seems to whisper a tale of unspoken love.In the literary composition of Nobel Laureate Rabindranath Tagore, Shillong occupies a uniquely enchanting place. This hill town was not merely a destination for his travel, it served as a profound source of inspiration for his creative spirit. Shillong forms the primary backdrop for Shesher Kobita, one of the finest romantic novels of Tagore. It was on the steep, winding hill roads of Shillong that the protagonists, Amit and Labanya, first met. The misty pine forests, cascading waterfalls, and drifting clouds of Shillong, weave an ethereal atmosphere through every page of the novel. Poetic dialogues of Amit and calm personality of Labanya, seem to serve as reflections of the very nature of Shillong. It was also during his stay at a hill retreat in Shillong, that the Laureate penned the draft for his timeless play, Raktakarabi. It is believed that the scenic beauty of the Khasi Hills and the way of life in the mining regions of Shillong, profoundly influenced him in crafting the stories to this play. May be Megher Kole Rod Henseche, he penned after witnessing the interplay of clouds and rain in Meghalaya. "+
"Read More..."+
"
"+
"  🔊 "+
""+
"  🎞️"+
"Click any Picture for Slide Show"+
"